স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০১বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। শনিবার সকালে আশুগঞ্জ থানা এলাকায় এক অভিযানে মাদক গুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় দুই মাদক চোরাকারবারিকে আটক করে র্যাব সদস্যরা। এছাড়াও জব্দ করা হয় প্রাইভেটকারটি।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গিমন্টাকাটি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে শেখ আব্দুল নয়ন(৩০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের আশু মিয়ার ছেলে রাজু মিয়া(৩৮)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।আটক আসামীরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে নানান প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান ও ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ৮:১৯ পিএম | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya