স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢোলের ভিতর অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারকালে কামরুল হাসান (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ঢোলের ভেতর থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক কামরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার তের রশিয়া গ্রামের সেতাবুর রহমানের ছেলে।
শুক্রবার র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ৭:২০ পিএম | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya