শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নামাজে জানাজা শেষে চির নিদ্রায় শায়িত হলেন সম্পাদক রেজাউল করিম

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:02 pm

নামাজে জানাজা শেষে চির নিদ্রায় শায়িত হলেন সম্পাদক রেজাউল করিম

নামাজে জানাজা শেষে কবর স্থানে চির নিন্দ্রায় শায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রথম প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেজাউল করিম। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) বাদ যোহর কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা জাসদের সভাপতি আখতার হোসেন সাঈদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোহাম্মদ শাহীন, মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই মোশাররফ হোসেন ও বড় ছেলে সাংবাদিক মাজহারুল করিম অভি বক্তব্য রাখেন।

জানাজার নামাজে ইমামতি করেন কাজীপাড়া সৈয়দ বাড়ি মসজিদের পেশ ইমাম মাওলানা নজরুল ইসলাম।

জানাজা নামাজ শেষে কাজীপাড়া মৌলভীহাটি কবরস্থানে মরহুম রেজাউল করিমের মরদেহ দাফন করা হয়।

এর আগে, বুধবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন সাংবাদিক রেজাউল করিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
রেজাউল করিম জেলা শহরের কাজীপাড়া গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মাজহারুল করিম অভি অনলাইন পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও দৈনিক সরোদের কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |