শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 12:57 am

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে এই মামলাটি করা হয়।

সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল।

এজহারে আরও বলা হয়, মসজিদের পুননির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

Facebook Comments Box

Posted ৭:৫৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২

The Daily Sarod |