শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শাবিপ্রবি আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সংহতি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:21 pm

শাবিপ্রবি আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সংহতি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবির আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাকিয়া জান্নাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহইয়ী সারদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাফিদি ইসলাম, তামান্না ইসলাম তিথি, ঢাকা মেডিকেল কলেজের মো. রাফি, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. আশিক, হোমায়রা হিমু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভিসি ফরিদ পদত্যাগ করার আন্দোলনে আমরা সংহতি জানাচ্ছি। প্রফেসর জাফর ইকবাল স্যারের আহবানে আন্দোলনরত ২৮জন শিক্ষার্থী অনশন থেকে সরে দাঁড়িয়েছে। অনশন থেকে সরে দাঁড়ানো মানে এই নয় যে, আন্দোলন শেষ হয়ে গেছে। এই ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box

Posted ৭:২১ পিএম | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২

The Daily Sarod |