শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাংবাদিক ইব্রাহিম খান সাদাতের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:20 pm

সাংবাদিক ইব্রাহিম খান সাদাতের পিতার ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা থেকে প্রকাশিত দৈনিক কুরুলিয়া’র সম্পাদক ইব্রাহিম খান সাদাতের পিতা ইসমাইল খান ওরফে আলী আহম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারনে তিনি পৌর এলাকার দক্ষিণ মোড়াইলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি স্ত্রী,৫ পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আজ বাদ এশা নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে দক্ষিণ মোড়াইল গোরস্থানে তাকে দাফন করা হবে।

প্রেস ক্লাবের শোক: ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের পিতা ইসমাইল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ। প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন এক শোক বার্তায় ইসমাইল খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সতবেদনা জানান।

 

Facebook Comments Box

Posted ৭:২০ পিএম | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২

The Daily Sarod |