শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে মামলা দায়েরের একদিন পর একই ঘটনায় পাল্টা মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:30 pm

বিজয়নগরে মামলা দায়েরের একদিন পর একই ঘটনায় পাল্টা মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিটেবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে মারামারিতে ৬জন আহত হয়েছেন। এ ঘটনায় বিজয়নগর থানায় ১৪ জনের নাম উল্লেখ্য করর একটি মামলা দায়ের হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে পাল্টা মামলা দায়ের করেছে প্রতিপক্ষ। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মুহাম্মদ হাসান উভয়পক্ষের দুটি মামলা রুজুর বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন।

গত বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে মৃত মফিজুদ্দিনের প্রথম স্ত্রী-সন্তানদের সাথে দ্বিতীয় স্ত্রী-সন্তানদের মারামারির ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ইয়ার হোসেন (৪৮), মিজানুর রহমান (৫০), ছানাউল হক (১৯), রত্না বেগম (৩২), মিনা আখতার (৩৫) ও ডলি আখতার (৩৭)।

আহত মিজানুর রহমান জানান, তার বাবা মফিজুদ্দিনের দুই সংসার। প্রথম সংসারে তিনভাই দ্বিতীয় সংসারে ৮ বোন একভাই। মফিজদুদ্দিনের দুইবোন থেকে ১৯৯৬ সালে তার দ্বিতীয় পরিবারের ছেলে মুছা মিয়া (নাবালক বয়সে) বিটেবাড়ির ৫৬ শতাংশ জায়গা কিনে দেন। মিজানুর রহমানসহ আরও তিনভাই মিলে দুই ফুফু থেকে বিটেবাড়ির আরও ৪১ শতাংশ জায়গা কিনেন। তাদের চার ফুফুর ৯৭ শতাংশের ও মুছার মা খোদেজা খাতুনে ১০৫ শতাংশ সর্বমোট ২০২ শতাংশ বিটেবাড়ির যায়গা। এখন শুধু ৪১ শতাংশ বিটেবাড়ির জায়গা দখলের জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে মুছা মিয়া।

মামলার বাদি ডলি আখতার জানান, গত বুধবার মারামারিতে আমাদের ৬জন আহত হয়। হত্যা চেষ্টার মামলার প্রধান আসামী মুছার বোন বীনা আখতারের সাথে তার শ্বশুর মৃত মুফিজুদ্দিনের প্রথম পক্ষের ছেলে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হয়। বিয়ের পর জায়গার জন্য স্বামীর কাছে যায়না। এমন কি ছেলে-মেয়েদের কাছেও যায় না বীনা। দু’পক্ষের মধ্যে ঝগড়ার মুল কারন বীনা আখতার। বিভিন্ন ভাবে হুমকি দমকি দেয় তাদেরকে। তারা কয়েকদিন পরপর বিটেবাড়ির দখলের উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করেন। সরকারী দলের নেতাদের সাথে সুসম্পর্ক ও প্রশাসন তাদের তাদের পকেটে আছে বলে একাধিকবার হুমকি দেন।

উভয়পক্ষের মামলা রুজুর ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান জানান, আমরা উভয় পক্ষের মামলা নিয়েছি। ডলি আখতারের মামলাটি বৃহস্পতিবার রুজু করা হয়েছে, এর একদিন পর বীনা আকতারের মামলাটি রুজু করা হয়। বীনা আকতারের মামলায় ৬জনকে আসামী করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | শনিবার, ২২ জানুয়ারি ২০২২

The Daily Sarod |