শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরের পত্তনে নিজ গ্রামের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিলেন ডা. সোলায়মান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:08 pm

বিজয়নগরের পত্তনে নিজ গ্রামের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিলেন ডা. সোলায়মান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সন্তান অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া। এই গ্রামেই তার কেটেছে শৈশব। হয়েছেন স্বনামধন্য চিকিৎসক। নিজের গ্রামের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেন তিনি। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এই চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা সেবা দেওয়া হয় ৮শতাধিক রোগীকে।

অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাছান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া।

এতে বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া সহ চারজন চিকিৎসক ৮ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা, ঔষধ ও পরামর্শ প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক ব্ল্যাড গ্রুপিং ও দুইশতাধিক রোগীকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই ক্যাম্পের আয়োজনে ছিল সুফিয়া লতিফ ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |