শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনকারীর শাস্তির দাবীতে মানববন্ধন

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:12 pm

কসবায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনকারীর শাস্তির দাবীতে মানববন্ধন

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব চত্বরে পৌরসদরের গুরুহিত গ্রামের কৃষকরা তাদের তিন ফসলী জমির পাশে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন। ইতোপূর্বে কৃষকগণ উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেন। মাটি ব্যবসায়ী আলমগীর মোল্লার বিরুদ্ধে ক্ষুব্দ গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।

প্রায় দু’শতাধিক কৃষক ও বিভিন্ন পেশার লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং শ্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম কার্যালয় থেকে বের হয়ে সমবেত বিক্ষোভকারীদের শান্ত হতে অনুরোধ করেন। তিনি অবৈধভাবে খনন যন্ত্রের মাধ্যমে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্থ কৃষক হাজী মোহাম্মদ মোছলেম হাজারীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া, গিয়াসউদ্দিন কাজল, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. বিল্লাল মিয়া ও গ্রামের সর্দার হান্নান মিয়া।

মানববন্ধনে বক্তাগণ বলেন, পৌরসভার গুরুহিত গ্রামের পশ্চিম দিকে চাষাবাদ যোগ্য তিন ফসলী জমির মালিকদের বেশী দামে মাটি কেনার লোভ দেখিয়ে বেশ কিছুদিন যাবত বিভিন্ন দলের সুবিধাবাদীদের ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে অবৈধ খনন যন্ত্রের মাধ্যমে অব্যাহত মাটি কাটার ফলে এলাকার কৃষকরা চরম ক্ষতির শিকার হচেছন।

অবৈধ খননের ফলে পাশ্ববর্তী জমিগুলো ভেঙ্গে মাটি ধ্বসে গর্তে বিলিন হয়ে যাচ্ছে। ফলে নিরীহ কৃষকদের ভূমিদস্যু ও মাটি খেকোরা জমি বিক্রিতে কৃষকদের বাধ্য করছেন।

এ বিষয়ে অভিযুক্ত খনন যন্ত্রের মালিক ও মাটি বিক্রেতা আলমগীর মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমির শ্রেণি পরিবর্তন করতে হলে প্রশাসনের অনুমতি লাগবে এটা আমার জানা নেই। আমার ফিসারীর জন্য জমি কিনেছিলাম সেগুলোতে পুকুর কাটছি। এছাড়া আমার মোল্লা বহুমখী প্রকল্পের নামে একটি লাইসেন্স রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

The Daily Sarod |