শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:41 pm

বিজয়নগরে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপের চাপায় অন্তর মিয়া (১৯) ও রবিউল ইসলাম (২০) নামের দুই তরুণ নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এই দূর্ঘটনা ঘটে। নিহত অন্তর মিয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকার আলফাজ মিয়ার ছেলে ও রবিউল ইসলাম একই উপজেলার কেনা এলাকার নান্নু মিয়ার ছেলে। এই ঘটনায় আনন্দ মিয়া (২০) নামের আরও এক তরুণ আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেল যোগে তিন তরুণ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয় এবং এক তরুণ আহত হয়।

তিনি আরও জানান, ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে পিকআপ চালককে আটক করা যায়নি। এই ঘটনায় আইননুসারে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২

The Daily Sarod |