স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:35 pm
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণারয় সম্পর্কিত সংসদয়ি স্থাযী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,যারা নৌকার বিরুদ্ধে প্রচারণা করে নৌকাকে হারিয়ে দিতে চায় আওয়ামীলীগে তাদের জায়গা হতে পারে না। আওয়ামীলীগে ঘাপটি মেরে থাকা শত্রুদের সনাক্ত করে প্রকৃত পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। তিনি দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহবান জানান।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ বাহার,মোবাশ্বের আলম ভূঞা,আবদুল হক,আলী আজম,আলামিনুল হক।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুদ স্বপনের পিতা মো. শরীফ উদ্দিন মন্ডল ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য নান্নু সওদাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Posted ১০:৩৫ পিএম | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya