স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 12:38 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসাদ মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় পৌর এলাকার টিআলী মোড় থেকে ২০ গজ দুরে একটি ফাকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসাদ কিশোরগঞ্জ জেলার তারাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। নিহত আসাদ কসবায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।
কসবা সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার নাহিদ হাসান জানান, সকালে টিআলী মোড় থেকে ২০ গজ দুরে ফাঁকা জায়গায় একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
Posted ৭:৫৯ পিএম | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya