শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 12:43 am

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা

ব্রাহ্মণবাড়িয়ায় শত বছরের ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে পৌর শহরের শেরপুর এলাকার মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মাঝে এই গুটিদাড়া খেলাটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে বিবাহিতরা খেলার সূচনা করেন। গুটিদাড়া খেলায় বিবাহিতদের পক্ষে অধিনায়ক ছিলেন বাবা শাহ আলম মিয়া ও অবিবাহিতদের অধিনায়ক ছিলেন তার ছেলে আরিফ মিয়া। বাবা ছেলের লড়াইয়ে অবিবাহিতরা চল্লিশ মিনিটে মোট ১৩ পয়েন্ট অর্জন করে। বিজয়ের লক্ষ্যে বিবাহিতরা মাঠে নেমে খেলা শেষ হবার দুই মিনিট আগেই ১৪ পয়েন্ট করে প্রথমবারের মত বিবাহিতরা জয় তুলে নেন। খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য একাডিমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আলী আজম, জামিনুর রহমান, দৈনিক ফ্রন্টেয়ার পত্রিকার সম্পাদক আবদুল মালেক, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন (নোঙর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, শেখ জাহাঙ্গীর, মিজানুর রহমান, রিয়াসাদ আজিম ও রিপন দেবনাথ প্রমূুখ।

ডা. ফরিদুল হুদার স্মরণে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়। গুটিদাড়া খেলাটি ২০০৭ সাল থেকে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রম ঘটেনি।

Facebook Comments Box

Posted ১২:৪৩ এএম | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

The Daily Sarod |