শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে ডাকাতের হামলার শিকার ক্বারী সাইদুল আসাদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:57 pm

বাঞ্ছারামপুরে ডাকাতের হামলার শিকার ক্বারী সাইদুল আসাদ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বক্তব্য ক্বারী সাইদুল ইসলাম আসাদের গাড়িতে ডাকাতের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে উপজেলার উজানচর ইউনিয়নের নোয়াব আলী শাহ রোডে এই হামলার ঘটনা ঘটে। ডাকাতের হামলায় গাড়ি চালকসহ ক্বারী সাইদুল ইসলাম আসাদের দুইজন সফরসঙ্গী আহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামে একটি ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে বয়ান করেন ক্বারী সাইদুল ইসলাম আসাদ। বয়ান শেষে রাত ১টার দিকে তিনি সফরসঙ্গীদের নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকারে করে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে উজানচর ইউনিয়নের শেকারকান্দি গ্রামের নোয়াব আলী শাহ রোডে পৌঁছলে ১০/১৫ জনের ডাকাতের একটি সংঘবদ্ধ দল গাড়িটির গতিরোধ করে। এসময় তারা গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে। পরে গাড়ির ভেতরে থাকা ক্বারী আসাদসহ অন্যান্যদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতের হামলায় গাড়ির চালকসহ দুজন আহত হন।

ক্বারী সাইদুল আসাদ অভিযোগ করে বলেন, ‘মাহফিল কমিটি আমার নিরাপত্তা দিতে পারেনি। রাত বেশি হওয়ায় ডাকাতির ঘটনার পর ঢাকায় ফিরি।’

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২

The Daily Sarod |