স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 2:02 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেন থেকে গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরের মডেল গার্লস হাই স্কুলের পেছনের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পচে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহটি নারীর বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রুহুল আমিন জানান, দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্ধারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে আমরা পাশের ড্রেনে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি অন্তত এক সপ্তাহ আগের, তাই পচে গলে গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
Posted ১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya