শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় এক পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 5:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় এক পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় শতাধিক মানুষকে একটি পাগলা কুকুরের কামড়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার মধ্যপাড়া, দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে নয়নপুর এলাকায় জনগণ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরমধ্যে ৬৯জন জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুপুরের দিকে একটি পাগলা কুকুর পৌর শহরের বিভিন্ন এলাকায় শতাধিক মানুষকে কামড়েছে। পরে কুকুরটিকে নয়নপুর এলাকায় জনগণ পিটিয়ে মারা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জানান, জ্বলাতংক হলে কুকুর পাগল হয়ে যায়। এক্ষেত্রে কুকুরকে ভ্যাক্সিনেশন করতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে শতাধিক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

Facebook Comments Box

Posted ৫:৫৬ পিএম | বুধবার, ১২ জানুয়ারি ২০২২

The Daily Sarod |