স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 11:18 pm
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ছাত্র জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ।
এ সময় বক্তারা, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এর আগে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
Posted ১১:১৮ পিএম | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya