স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ট্রেনে কাটা পড়ে মো. শিবলী নামে (৩৫) এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার দেবগ্রাম এলাকায় এই ঘটনায় ঘটে। নিহত শিবলী আখাউড়া পৌর এলাকার তারাগনের মো. জারু মিয়া মিয়ার ছেলে। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তারাগন গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম মুন্না জানান, ওই যুবক বেকার ছিলেন। পাশাপাশি মানসিক সমস্যাও ছিলো। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করে। রবিবার সকালে সে দেবগ্রাম এলাকায় রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবক বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Posted ৮:৫২ পিএম | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya