শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ছাড়া পেল ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে থাকা বিএনপির ৩ নেতা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৯ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:36 am

ছাড়া পেল ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে থাকা বিএনপির ৩ নেতা

পুলিশের হেফাজতে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তিন নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (০৮ জানুয়ারী) রাত পৌনে ৯টায় মুচলেকা নিয়ে সদর মডেল থানা থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কিছু বিষয়ে তথ্য জানার জন্য গতকাল তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছিল। আজ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী বিষয়ে তথ্য জানার জন্য বিএনপি নেতাদের হেফাজতে নেওয়া হয়েছিল-সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে বিএনপির ওই তিন নেতাকে হেফাজতে নেয় পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ও স্থানে ছাত্রসমাবেশ ডাকে জেলা ছাত্রলীগ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর ফলে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পুরো ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশ করে জেলা বিএনপি।

Facebook Comments Box

Posted ১:৩৫ এএম | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২

The Daily Sarod |