স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:14 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আদমপুর গ্রামের সাবেক যুবলীগ নেতা ও ইতালি প্রবাসী মো. হিরু মিয়ার ছেলে মো. রবিন মিয়া (১৩) নিখোঁজ রয়েছে। শুক্রবার (০৭জানুয়ারি) সন্ধ্যা ৭টায় থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রবিন ব্রাহ্মণবাড়িয়া শহরের রেসিডেন্সিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানায়, রবিন মিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ পাড়ায় বসবাস করেন। শুক্রবার এশার নামাজ পড়তে বের হয়ে সে আর বাসায় ফিরে আসেনি। তাকে সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধ্যান চেয়ে আজ শনিবার (০৮ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া কলেজপাড়া (ডিসি বাংলো) আয়কর অফিস সংলগ্নে তাদের বাসায় সন্ধান জানানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
রবিন মিয়ার পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নম্বর: ০১৩০৪৯২২১২৩
Posted ১০:১৪ পিএম | শনিবার, ০৮ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya