স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 9:34 am
বুধবার অনুষ্ঠিত হয়ে গেল ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্য পদে প্রার্থী মাত্র ৩ ভোট পেয়েছেন। তিনি নিজের ভোটসহ আর দুইজন ভোটারের ভোট পেয়েছেন। এরমধ্যে একজন ভোটার তার মা ও অপরজন ভোটার তার স্ত্রী। এনিয়ে পারিবারিক কলহ দেখা দিয়েছে ওই ইউপি সদস্য প্রার্থী পরিবারে৷
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৭জন প্রার্থী। এরমধ্যে একই বংশের চাচা-ভাতিজা প্রতিদ্বন্দ্বীতা করেন। চাচা আতিকুর রহমান ৩বারের ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদস্য। তিনি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ঘুড়ি প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করেন। একই পদে ভাতিজা মানিকুর রহমান আপেল প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা অংশগ্রহণ করেন। বুধবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ফলাফলে চাচা-ভাতিজা দুইজনই জয়লাভ করতে পারেননি। এই ওয়ার্ডে লুক্কু মিয়া সিলিং ফ্যান প্রতীকে ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আপেল প্রতিকে মানিকুর রহমান আপেল প্রতিকে পান ৩ভোট। এরমধ্যে এক কেন্দ্রে ২ ভোট, আরেক কেন্দ্রে পান ১ ভোট। তার চাচা আতিকুর রহমান ঘুড়ি প্রতিকে ভোট পেয়েছেন ২০৮ ভোট।
মানিকুরের এই ফলাফলে নিজ এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এছাড়া এই ঘটনায় তার পারিবারিক অশান্তি দেখা দিয়েছে। ইউপি সদস্য প্রার্থী মানিকুরের পরিবারে ভোটার হিসেবে রয়েছে ৬ ভোট। এরমধ্যে পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, মানিকুর নিজের ভোট, তার স্ত্রী ও মায়ের ভোট শুধু পেয়েছেন। বাবা ও ভাইদের ভোট পাননি মানিকুর। এছাড়া দুই ভোট কেন্দ্রে দেওয়া তার এজেন্টদেরও ভোট পাননি তিনি। এনিয়ে নির্বাচনের পরদিন সকালে আজ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করেন মাত্র ৩ ভোট পেয়ে পরাজিত হওয়া মানিকুর। অভিমান করে আজ সকালে বাড়িতে রাগারাগি করে জানিয়েছেন, তিনি পরিবার থেকে আলাদা হয়ে যাবেন। একথা জানিয়ে বাড়ি থেকে থেকে বের হয়ে যান এবং মোবাইল বন্ধ করে দেন। ফলে পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে যোগাযোগ করতে পারছেন না।
এই বিষয়ে কথা বলতে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মানিকুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে মানিকুর রহমানের ছোট ভাই মিঠু জানান, আমার চাচা ও আপন ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আমাদের বংশের লোকজন চাচাকে ভোট দিয়েছে। আমার ভাই নিজের ভোটসহ তিনটি ভোট পেয়েছেন।
মানিকুরের চাচা বর্তমান ইউপি সদস্য আতিকুর রহমান জানান, ভাতিজা প্রতিদ্বন্দ্বিতা করায় আমার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে তার প্রতি আমার কোন ক্ষোভ নেই।
Posted ৯:৫১ পিএম | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya