জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:52 am
পঞ্চম ধাপে বুধবার (০৫ জানুয়ারী) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ১২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এ ফলাফল নিশ্চিত করেছেন।
ফলাফল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান, সুহিলপুরে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশীদ ভূঁইয়া, বুধলে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, তালশহর পূর্বে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, নাটাই উত্তরে স্বতন্ত্র আবু ছায়েদ, সাদেকপুরে স্বতন্ত্র প্রার্থী মো. নাছির উদ্দিন এবং রামরাইল ইউনিয়নে স্বতন্ত্র মো. মশিউর রহমান সেলিম বিজয়ী হয়েছেন।
সুলতানপুরে আওয়ামী লীগের প্রার্থী শেখ ওমর ফারুক ও মাছিহাতায় আওয়ামী লীগের প্রার্থী আল আমিনুল হক এবং বাসুদেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম মোল্লা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
আশুগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, চরচারতলায় স্বতন্ত্র প্রার্থী ফাইজুর রহমান, তালশহর পশ্চিমে আওয়ামী লীগের প্রার্থী সোলাইমান মিয়া, আড়াইসিধায় স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম, দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী রাসেল মিয়া, তারুয়ায় স্বতন্ত্র প্রার্থী বাদল সাদির, শরীফপুরে স্বতন্ত্র প্রার্থী সাইফ উদ্দিন এবং লালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোরশেদ মিয়া বিজয়ী হয়েছেন।
Posted ১০:৫২ এএম | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya