শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

রাত পুহালেই ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১৮ ইউপিতে নির্বাচন

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:36 am

রাত পুহালেই ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১৮ ইউপিতে নির্বাচন

আজ বুধবার পঞ্চমধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এরমধ্যে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ইউনিয়ন গুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছ। উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ১০৫টি ভোট কেন্দ্রের নির্বাচনী যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যথাসময়ে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার জেলা পুলিশের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহণ সুষ্ঠ করতে যা যা করনীয় তাই করতে হবে। কারো গাফলতির কারনে অবাধ ভোট গ্রহন বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন বানচাল কিংবা বাঁধাগ্রস্থ করার প্রচেষ্টা হলে পূর্ণ পেশাদারিত্বে মোকাবেলা করে সংশিষ্ট ব্যক্তিবর্গকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করতে হবে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনে নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০টি ইউনিয়নে ১০৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজর ৬৩৫ জন। ১০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৬১টি, সাধারণ ভোট কেন্দ্র ৪৪ টি।

সেগুলোতে ১০টি মোবাইল টিম, ১০টি স্ট্রাইকিং টিম, ১০টি স্পেশাল মোবাইল টিম, ০২টি নৌ টহল থাকবে। তাছাড়া আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে ৭৪ টি ভোটকেন্দ্রে ১ লক্ষ ৩২ হাজার ৯৭০ জন ভোটার রয়েছে। আর ৭৪ টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪৬টি ও ২৮টি সাধারণ। সেগুলোতে ০৮টি মোবাইল টিম, ০৮টি স্ট্রাইকিং টিম, ০৮টি স্পেশাল মোবাইল টিম, ০২টি নৌ টহলসহ

অন্যান্য ডিউটিতে সর্বমোট ১০০৭ জন পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। তাদেরকে মনিটরিং করার জন্য ৭  বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২৫ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট ১৫ টি ইউনিয়নে কাজ করবে।

Facebook Comments Box

Posted ১:৩৬ এএম | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২

The Daily Sarod |