শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরের কুড়িঘরে জোড়া খুন: আরও দুই আসামী গ্রেফতার

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:33 am

নবীনগরের কুড়িঘরে জোড়া খুন: আরও দুই আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক সহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুইজন এজহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাদেরকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে বাবুল মিয়া(৪৫) ও একই এলাকার মৃত সহেদ আলীর ছেলে মহসিন মিয়া(৩৫)। এরমধ্যে বাবুল হত্যাকাণ্ডের মামলায় এজহারের ৯নং আসামী ও মহসিন ১৩নং আসামী।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এনিয়ে জোড়া খুনের মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডা. আবুল কাসেমের ছেলে ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এনিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে আশরাফুল ইসলাম রাব্বি নামের এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে পলাতক রয়েছে এই ঘটনার মাস্টার মাইন্ড নজরুল।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২

The Daily Sarod |