শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শপথ নিলেন নাসিরনগরের নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 11:46 pm

শপথ নিলেন নাসিরনগরের নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান

দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অনুষ্ঠিত ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

এতে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগেনর ক্যলানে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহন করেন নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পুুতুল রানী দাস, ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া, ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যান জিতু মিয়া, চাপরতলা ইউনিয়নের মো. মনসুর আলী ভূইয়া, পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়া, চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন ভূইয়া, গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক মিয়া ও ধরমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম।

শপথগ্রহন অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রুহুল আমীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনসহ জেলা প্রশানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বলেন, সাধারণ মানুষ তাদের এলাকার কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে নিজেদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকেন। জনগনের ভোটে নির্বাচিত হয়েই যারা পরিষদ পরিচালনার জন্য শপথ গ্রহন করেছেন তাদের দায়িত্ব ব্যাপক। তাদেরকে দেশ ও জনগনের কল্যানে নিবেদিতভাবে নিরন্তর কাজ করে যেতে হবে। তবেই জনগন যে লক্ষ্যে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে তার যথার্থতা নিশ্চত হবে। জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্বশীলতার সাথে দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করে যেতে আহবান জানান।

 

 

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২

The Daily Sarod |