জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০২ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:49 pm
শনিবার নতুন বছরে বই বিতরণ করা উদ্বোধন করা হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিকের শতভাগ বই এখনো পৌঁছায়নি। এখন পর্যন্ত জেলায় চাহিদার ৬২ শতাংশ বই এসে পৌঁছেছে। এদিকে অষ্টম শ্রেণির শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বই এসেছে। তবে বই বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই সব বই শিক্ষার্থীরা হাতে পাবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের চাহিদা রয়েছে। এ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ বই পৌঁছেছে। এ বছর মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমটি সরকার ভিন্নভাবে সাজিয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীকে ৩ ভাগে বিভক্ত করে ১২ দিনের মধ্যে নতুন বই বিতরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম তিন দিন ষষ্ঠ, পরের তিন দিন সপ্তম এবং পর্যায়ক্রমে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, সদর উপজেলায় মাধ্যমিকের ৬ লাখ ৮ হাজার ৯৩০ বই, দাখিলের ৬৬ হাজার ৬৪০ বই ও এবতেদায়ির ৩১ হাজার ৬০০ বইয়ের চাহিদা রয়েছে। গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫০০ বই এসেছে। প্রায় প্রতিদিনই আসছে। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
Posted ৭:৪৯ পিএম | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya