শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নতুন বছরের প্রথমদিন অর্ধশতাধিক শিশু পেল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০২ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:06 am

নতুন বছরের প্রথমদিন অর্ধশতাধিক শিশু পেল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল

২০২২ সালের প্রথম দিন ছিল শনিবার। বছরের প্র‍থম দিনটি ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রম ভাবে উদযাপন করেছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’৷ এদিন বিকেলে অর্ধশতাধিক দরিদ্র ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার বিকেলে পৌর এলাকার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক,প্রধান শিক্ষক আবু জাহার আহমেদ, ভাদুঘর মাহবুবুল হুদা স্কুলের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি আবুল হাসান ও আমান উল্লাহ, আখাউড়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লাহ্, কুমিল্লার চান্দিনার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুলাইমান সিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভাদুঘর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল ভূইয়া।

এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী কনক রাসেল,
পৌর কর কর্মকর্তা ইলিয়াস সোহেল, ছাত্রনেতা সাহাবী
গ্রুপের সেচ্ছাসেবী আশরাফ, নূর রিফাত, সাথীল, তাশরিফ সহ আরও অনেকে।

পরে দরিদ্র ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১:০৫ এএম | রবিবার, ০২ জানুয়ারি ২০২২

The Daily Sarod |