শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সুলতানপুরে কবরস্থানের রাস্তা নিয়ে দুই চাচাতো ভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:57 pm

সুলতানপুরে কবরস্থানের রাস্তা নিয়ে দুই চাচাতো ভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত-১৫

ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানের রাস্তা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে স্থানীয় সাধু বাড়ির গোষ্ঠীর সাইফুলের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিম বিরোধ ছিল। সম্প্রতি করবস্থানের পাশে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধ আরও প্রকট হয় । এ নিয়ে গতকালের সোমবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। গতকালের বাকবিতণ্ডার জেরে আজ মঙ্গলবার সকালে সাইফুল ও ইব্রাহিমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশনস) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৭:৫৭ পিএম | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |