জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:45 pm
চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল অনুযায়ী ৫টিতে আওয়ামী লীগ ও ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে এই ফলাফল জানা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফল অনুযায়ী বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছায়িদুল ইসলাম চশমা প্রতিকে ৭,৩৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪,১৯৪ ভোট।
চান্দুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীউল হক চৌধুরী ৪,২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল মিয়া ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩,৬৫৯ ভোট।
ইছাপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল আনারস প্রতিকে ৩,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩,৩৫৬ ভোট।
চম্পকনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী দুই পাতা প্রতিকে ২,৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হামিদুল হক পেয়েছেন ১,৯৮১ ভোট।
হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সারোয়ার রহমান ভূইয়া ৬,২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান আনারস প্রতিকে পেয়েছেনন ৫,৮৯০ ভোট।
পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতিকে ৬,২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান রতন পেয়েছেন ৫,৮৬৯ ভোট।
সিঙ্গারবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ৯,৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক আনারস প্রতিকে পেয়েছেন ৩,০২১ ভোট।
বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন চশমা প্রতিকে ৩,৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আল মামুন পেয়েছেন ৩,০০৪ ভোট।
চরইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দানা মিয়া ভূইয়া ৩,৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস মিয়ায়া আনারস প্রতিকে পেয়েছেন ২,৯১১ ভোট।
পাহাড়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম ১০,৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৬,২৬১ ভোট।
Posted ১:০২ এএম | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya