শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কাজীপাড়ায় ৪০০টাকার জন্য বন্ধুকে খুন: আদালতে হোসাইনের দায় স্বীকার

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:22 pm

কাজীপাড়ায় ৪০০টাকার জন্য বন্ধুকে খুন: আদালতে হোসাইনের দায় স্বীকার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০টাকা নিয়ে দুই তর্কবিতর্কের জেরে রোমান (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হোসাইন (২০)। শনিবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন ঘাতক হোসাইন।

গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের কাজিপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরুণ রোমান ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। হত্যাকাণ্ডের পর পর ঘাতক হোসাইনকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ। হোসাইন একই এলাকার শিশু মিয়ার ছেলে ও নিহত রোমান মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোমান হত্যার ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে একমাত্র আসামী করা হয়েছে হোসাইনকে। শনিবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হোসাইন।

তিনি জানান, রোমান অটোরিকশার চালানোর পাশাপাশি কসাইয়ের কাজ করতেন। হোসাইনের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। গত ২২ডিসেম্বর রোমান, হোসাইন ও আরও একজন এক জায়গায় কসাইয়ের কাজ করতে যান। সেই কাজের টাকা বকেয়া ছিল। গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বকেয়া থাকা টাকা হাতে পান রোমান। বকেয়া টাকা হাতে পাওয়ার বিষয়টি হোসাইন জানতে পেরে রোমানের বাড়িতে তার অংশের টাকা আনতে যান। বাড়িতে গিয়ে রোমানকে না পেয়ে তার মায়ের মোবাইল থেকে হোসাইন রোমানকে কল করেন। রোমান মোবাইলে হোসাইনকে জানান, সে শহরের ভেতরে এক বন্ধুর একটি সমস্যায় দৌড়াদৌড়ি করছি, এলাকার চায়ের দোকানে অপেক্ষা করতে। ঘন্টা দুয়েক পরও না আসলে হোসাইন আবার মোবাইলে কল দিলে রোমান একই কথা বলেন।

জবানবন্দিতে হোসাইন আরও জানান, সন্ধ্যায় হোসাইন এক বন্ধুকে ট্রেনে উঠিয়ে দিতে অন্যান্য বন্ধুদের নিয়ে রেলওয়ে স্টেশনে যান। এসময় চট্রগ্রামগামী মহানগর ট্রেন আসলে হোসাইন দেখতে পান রোমান সেই ট্রেন থেকে নামছেন। এসময় রোমানের কাছে গিয়ে হোসাইন জিজ্ঞেস করেন,’তুই আখাউড়া থেকে আসলি ট্রেনে, আর মোবাইলে বলছিল শহরে আছিস। আমাকে কেন এতক্ষণ অপেক্ষা করে বসিয়ে রাখলি’। এরপ্রেক্ষিতে রোমান বলেন, ‘তুই আমার বাড়িতে গিয়ে আম্মার নাম্বার দিয়ে কেন ফোন দিলি’। এনিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রোমান, হোসাইন ও তাদের অন্যান্য বন্ধুরা স্টেশন থেকে কাজীপাড়া দরগা মহল্লায় একটি চায়ের দোকানে বসেন। সেখান থেকে হোসাইন বাড়িতে যাবে বলে চলে যান। এর কিছুক্ষণ পরই হোসাইন কসাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি এনে চায়ের দোকানের ভেতরে গিয়ে রোমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত করে হোসাইন দৌড়ে পালিয়ে যায়। রোমানকে সদর হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেব জানান, হত্যাকাণ্ডের পর হোসাইন ছুরিটি পাশে দীঘিতে ছুড়ে ফেলেন। দীঘি থেকে ডুবুরির মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আদালতে জবানবন্দি শেষে হোসাইনকে সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |