শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০টাকা নিয়ে দুই তর্কবিতর্কের জেরে রোমান (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের কাজিপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। এই ঘটনায় ঘাতক হোসাইনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রোমান অটোরিকশার চালানোর পাশাপাশি কসাইয়ের কাজ করতেন। তার সাথে বন্ধুত্ব ছিল একই এলাকার অপর রিকশা চালক হোসাইন মিয়ার। হোসাইন একই এলাকার শিশু মিয়ার ছেলে। দুজনই গতকাল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে কসাইয়ের কাজ করতে যান। সেই কাজের ৪০০টাকা হোসাইন পাওনা ছিল রোমানের কাছে। এনিয়ে আজ রাতে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে হোসাইনকে স্থায়ী একটি চায়ের দোকানে রোমানকে পেয়ে ছুরিকাঘাত করে। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, ‘খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে’।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |