শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরের নাটঘরে জোড়া খুনের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি আটক

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:48 pm

নবীনগরের নাটঘরে জোড়া খুনের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি’কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে কসবা সীমান্ত থেকে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশ।

রাব্বি জেলা শহরের কাজিপাড়ার মুমিনুল ইসলামের ছেলে।

এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার মধ্যরাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাব্বি হত্যা মামলার ১নং আসামী নজরুলের ঘনিষ্ঠ সহযোগী। সে হত্যায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল। হত্যার কথা সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বে ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডা.আবুল কাসেমের ছেলে ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকাকে গুলি করে হত্যা করা হয়।

 

Facebook Comments Box

Posted ১২:২৮ এএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |