জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 12:30 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরে ইউনিয়নে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩১জানুয়ারী অনুষ্ঠিত হবে এই ইউনিয়নে নির্বাচন। গুলিতে নিহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের দাফনের দিন গত ১৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরশাদুল হকের দাফনের তিন দিনপরই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করলেন তার স্ত্রী ইসরাত জাহান সেতু ও তার ছোট ভাই হত্যা মামলার বাদী আক্তারুজ্জামান। নিহত এরশাদুল হক ছিলেন উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডা.আবুল কাসেমের বড় ছেলে ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
নিহত এরশাদুল হকের স্ত্রী ইসরাত জাহান সেতু ও তার ছোট ভাই আক্তারুজ্জামান নৌকার মাঝি হতে নবীনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র (দলীয় ফর্ম) সংগ্রহ করে জমা দিয়েছেন।
এই বিষয়ে এরশাদুল হকের স্ত্রী ইসরাত জাহান সেতু জানান,’জনগনের দাবীর প্রেক্ষিতে আমার স্বামী নাটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। আমার স্বামীর জনপ্রিয়তায় ঈর্শাণিত হয়ে ঘাতকেরা তাকে গুলি করে হত্যা করেছে। আমার সন্তানেরা স্বপ্ন দেখেছিলো তাদের দাদার মতো তাদের বাবা চেয়ারম্যান হবেন। এখন তাদের বাবা নেই, আমিই তাদের বাবা-মা। এলাকাবাসীর ও আমার সন্তানদের স্বপ্ন এবং আমার স্বামীর ইচ্ছা পূরণ করতে পরিবারের সম্মতি নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হতে হয়েছি’।
এরশাদুল হক হত্যা মামলার বাদী আক্তারুজ্জামান বলেন, ‘পরিবারের সাথে আলোচনা করেই দলীয় ফর্ম কিনেছি, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধধুরী শাহান বলেন, নাটঘর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোট ৫জন দলীয় মনোনয়নপত্র আজকে জমা দিয়েছে। তাদের মধ্যে ইসরাত জাহান সেতু এবং তার আপন দেবর আক্তারুজ্জামান রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডা.আবুল কাসেমের ছেলে ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকাকে গুলি করে দূর্বৃত্তরা।
Posted ৯:৪৯ পিএম | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya