শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত-৩

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:51 pm

আশুগঞ্জে মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত-৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৌমাছির কামড়ে মোহাম্মদ আলী বেপারী নামে এক ৭৮ বছরের বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী বেপারী টানপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন বেপারীর ছেলে।

এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার লালপুর ইউনিয়নের টানপাড়া গ্রামের মৃত হারিস মিয়ার স্ত্রী পায়েসা বেগম (৬৫), তার ছেলে কামাল হোসেন (৪০) ও নূরুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়া (১৮)।

নিহত মোহাম্মদ আলীর ছেলে ফখরুল ইসলাম জানান, বেশ কয়েক মাস আগে তাদের বাড়ির একটি গাছে মৌমাছি বাসা বাঁধে। মঙ্গলবার সকালে মৌচাকের ওপরে একটি মরা ডাল ভেঙে পড়লে মৌমাছিরা ছড়িয়ে পড়ে এবং গাছের নিচে অবস্থানরত তার পিতাসহ চার জনকে কামড়িয়ে মারাত্মক আহত করে।

এই ঘটনায় ঘটনাস্থলেই বৃদ্ধ মোহাম্মদ আলী বেপারী মারা যান। অন্যান্য আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানান, আহতদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে মারা যাওয়া ব্যক্তিকে হাসপাতালে আনা হয়নি।

Facebook Comments Box

Posted ৬:৪৮ পিএম | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |