শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ক্যাফে হাসান: রেস্তোরাঁ মালিক সমিতির সেক্রেটারির হোটেলে বাসি-দুর্গন্ধ যুক্ত খাবার

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 3:09 pm

ক্যাফে হাসান: রেস্তোরাঁ মালিক সমিতির সেক্রেটারির হোটেলে বাসি-দুর্গন্ধ যুক্ত খাবার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাড়ছে হোটেল-রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাড়লেও খাবারের মান তেমন উন্নত হয়নি। জেলা অধিকাংশ হোটেলের বিরুদ্ধে নিম্ন মানের খাবার পরিবেশন করার অভিযোগ উঠেছে৷

রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের জেল রোডের ক্যাফে হাসান রেস্টুরেন্টে খাবার খেতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা সৈয়দ রিয়াজ আহমদ অপু সহ কয়েজন। এই রেস্টুরেন্টের মালিক জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল হাসান। সেই রেস্তোরাঁয় তাদের দেওয়া হয় বাসি ভাত। যা ছিল অত্যন্ত দুর্গন্ধ যুক্ত।

সৈয়দ রিয়াজ আহমেদ অপু বলেন, রাতে ক্যাফে হাসানে ভাত খেতে যাই। আমার সাথে আরও দুইজন ছিলেন। ভাত সামনে দিতেই চরম দূর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি হোটেলের ম্যানেজারকে অবগত করি। তারা আমাকে ম্যানেজ করার চেষ্টা করেন।

মোস্তাফিজুর রহমান নামের একজন চিকিৎসক ক্যাফে হাসান সম্পর্কে ফেসবুক কমেন্টে লিখেন, করোনা শুরু হওয়ার আগে এই রেস্টুরেন্টে ভালো হায়দ্রাবাদী বিরিয়ানি পাওয়া যেত। এখন বাজে অবস্থা।

পলি আক্তার নামের আরেকজন লিখেন, আগে ক্যাফে হাসানে খাবারের মান অনেক ভালো ছিলো। এখন যা বাজে অবস্থা খাবার দেয়,কয়েকদিন আগে জানিয়ে আসছিলাম।

এ বিষয়ে ক্যাফে হাসানের মালিক ফখরুল হাসান বলেন, আমার হোটেলে কোন পঁচা ও বাসি খাবার থাকে না। দিনের টা দিনেই শেষ হয়ে যায়। যদি কেউ রাত ১১টার পরে আসে তাহলে ভাত নরম হয়ে যাওয়া কারনে কিছু সমস্যা থাকতে পারে।

আর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম বলেন, কোন রেস্টুরেন্টে বাসি ও দুর্গন্ধ যুক্ত খাবার পরিবেশন করেন, তাহলে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

Posted ২:২০ পিএম | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |