জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 10:51 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল একই নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এ ঘটনায় নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গুলিবিদ্ধ হয়ে আহত এরশাদের বাবা আবুল কাশেম জানান, ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাজার এলাকায় ওয়াজ মাহফিলে চলছিল। সেই ওয়াজ মাহফিলে এরশাদ ও বাদলসহ কয়েকজন মোটরসাইকেল যোগে যান। সেখান থেকে তারা ফেরার পথে মোটরসাইকেলে চালাচ্ছিল বাদল এবং তার পেছনে বসা ছিল এরশাদ। পথিমধ্যে দুর্বৃত্তরা গুলি ছুড়লে সামনে চালকের আসনে বসা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় এরশাদকে লক্ষ্য করে গুলি করে দূর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আলী হায়দার আল রাজি ওসমানী জানান, আহত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। এরমধ্যে ডান কাদে গাড়ের উপরে এবং বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে নবীনগর থেকে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে।
Posted ১২:৩৮ এএম | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya