জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 3:19 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর এলাকার পুরাতন বাজারে অগ্নিকাণ্ডের ১৩টি দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা দমকল বাহিনীর লিডার আব্দুল কাদের জানান, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের স্থলে পৌছি। সেখানে গিয়ে অগ্নিকাণ্ডের তীব্রতা দেখে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীকে যোগদান করতে বলা হলে, তারাও এসে যোগ দেন। কসবার দুইটি, আখাউড়ার একটি ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি সহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের পর আমরা ফিরে আসি।
তিনি আরও বলেন, ভস্মীভূত হওয়া ১৩টি দোকানের মধ্যে অধিকাংশ ছিল ছোট। এরমধ্যে রেস্টুরেন্টে, কনফেকশনারি, সেলুন, স্টিলের আসবাবপত্রের দোকান, ফটোকপি, গ্যাস সিলিন্ডার, পোল্ট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না।
তবে বাজারের ব্যবসায়ীদের দাবি ইলেকট্রক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষতির পরিমাণ কোটির টাকার উপরে।
Posted ৩:১৯ এএম | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya