শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপিত

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জেলা শহরের ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে শহীদদের প্রথমেই শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশসহ আওয়ামীলীগ,প্রেসক্লাব,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এরপর দিনব্যাপী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ নিয়ে মনোজ্ঞ শারীরিক কসরত এবং প্রদর্শনী।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |