শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশু আহত,রাতে সমঝোতা

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:50 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশু আহত,রাতে সমঝোতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদার পাড়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে কাঠ পড়ে পথচারী শিশু আহত হওয়ার ঘটনা মিমাংসা করা হয়েছে। গত সোমবার দুপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে কাঠ পড়ে ৭ বছরের এক শিশু আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ১০জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ওই রাতেই জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে বসে আহত শিশুর পরিবারকে ম্যানেজ করে রফাদফা করে ভবন নির্মানকারী প্রতিষ্ঠান হেভেন ওয়ার্ল্ড প্রপার্টিজ লিঃ কনসালটেন্ট এন্ড কন্সট্রাকশনের পরিচালকরা। এর আগে, গত কয়েক মাস আগে সদর মডেল থানার পাশে নির্মাণাধীন একটি ভবনে নিরাপত্তা বেষ্টনী না থাকায় শ্রমিক পড়ে নিহত হয়। পরে বিষয়টি আপোষ মিমাংসার করে ফেলে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরে একের পর এক ভবন নির্মান হলেও নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয় না। ফলে নির্মাণাধীন এসব ভবন থেকে মালামাল পড়ে দূর্ঘটনা ঘটে চলেছে। এসব দূর্ঘটনায় আপোষ মিমাংসার করে পাড় পেয়ে যাচ্ছে ডেভেলপার প্রতিষ্ঠান গুলো।

এই বিষয়ে হালদারপাড়ায় শিশু আহত হওয়ার ঘটনা নির্মাণকারী প্রতিষ্ঠান হেভেন ওয়ার্ল্ড প্রপার্টিজ লিঃ কনসালটেন্ট এন্ড কন্সট্রাকশনের পরিচালক শামসুজ্জামান সুজন বলেন, আহত শিশু হয়নি, একজন পথচারী আহত হয়েছে। আমরা আহতের পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংসা করেছি। আটক শ্রমিকদের পুলিশ ছেড়ে দিয়েছেন।

এই বিষয়টি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ ১০জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। রাতে উভয় পক্ষ সমঝোতা হওয়ায় শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ কেউ দেয়নি।

Facebook Comments Box

Posted ১০:৫০ পিএম | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |