স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 12:59 am
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মামুদ স্বপন বলেছেন,পরনিন্দা ও পরশ্রীকাতরতার কারণেই রাজনৈতিক দলের আভ্যন্তরীন কোন্দল ও দ্বন্দের সৃষ্টি হয়। আভ্যন্তরীন কোন্দল ও দ্বন্দ থেকে রাজনৈতিক দলকে রক্ষা করতে হলে দলের ভেতর গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে।
তিনি সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আয়োজিত “ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ” এর উদ্ধোধনী বক্তব্যে এ কথা বলেন। তিনি এসময় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন।
এসময় হুইপ আবু সাঈদ আল মামুদ স্বপন বলেন,অন্য কোনো দেশের গণতন্ত্রের নমুনা দিয়ে নয় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির উপর নির্ভর করেই গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন,দলকে শক্তিশালী করে রাষ্ট্রের কল্যাণ করতে হলে দলের ভেতর গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে।
ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহায়তায় এসময় স্বাগত ভাষণ দেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের ডেপুটি চীফ পার্টি লেসলি রিচার্ডস। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে ও উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম। কর্মশালায় সহায়ক হিসাবে ছিলেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের পক্ষে আবুল বাশার,সোহেলী খানম ও মাসুদুর রহমান।
কর্মশালায় অনুভূতি প্রকাশ করেন অংশগ্রহণকারীদের পক্ষে বিজয়নগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সোহেল চৌধুরী,নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন কুমার দেব ও আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতা রেহেনা বেগম।
Posted ১০:১৭ পিএম | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya