শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ৩ ‘সমর্থক’কে আ’লীগের বহিষ্কার নিয়ে হাস্যরস

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:30 pm

বিজয়নগরে ৩ ‘সমর্থক’কে আ’লীগের বহিষ্কার নিয়ে হাস্যরস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বাইরে নির্বাচন অংশ গ্রহণ করায় ১৭জনকে বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। তবে বহিষ্কারের সুপারিশের তালিকায় ১৭জনের মধ্যে ৩জন সমর্থকের নামও রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠন্তন্ত্রের কোন জায়গায় সমর্থককে বহিষ্কার করা যাবে, এমন কথা কোথাও লেখা নেই। তিন সমর্থককে বহিষ্কারের বিষয়টি জানাজানি হলে এনিয়ে উপজেলায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এনিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বহিস্কৃতরাও।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের বহিস্কারের সুপারিশের তালিকায় বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন খান, বিষ্ণুপুর ইউনিয়নে জসিম উদ্দিন চৌধুরী ও হরষপুর ইউনিয়নে মো. শাহজাহানকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করা হয়।

এই বিষয়ে বহিস্কার করা বুধন্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, আমি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। বর্তমানে কোন আওয়ামী লীগ বা কোন অঙ্গ সহযোগী সংগঠনে আমার সদস্য পদও নেই। তবে আমি সহ আমার পরিবার জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের সমর্থক। দলের কোন সদস্য পদও না থাকলে কিভাবে বহিস্কার করতে পারে, তা আমার বোধগম্য নয়।

আরেক বহিস্কৃত হরষপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান বলেন, আমি গত নির্বাচনে স্বতন্ত্র হয়ে নির্বাচন অংশগ্রহণ করি। এবারও তা করতে চেয়েছিলাম। দলের আশ্বাসে দলীয় প্রতিক পেতে মনোনয়ন কিনি। আমাকে মনোনয়ন দেয়নি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি তো ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সমর্থক হিসেবে উল্লেখ করে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে কেন?

বহিস্কার করা আরেক সমর্থক বিষ্ণুপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে তার ছেলে ড. রাহুল চৌধুরী বলেন, আমার পরিবারের সবাই আওয়ামী লীগের সমর্থক। আমার বাবা আওয়ামী লীগের কোন পদ বা সদস্য নন। তারপরও আমার বাবাকে বহিস্কার কিভাবে করলো কিভাবে?

তবে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া দাবি করেন সদস্য না হয়ে সমর্থক হলেও বহিষ্কার করা যায়। তারা দলীয় মনোনয়ন চেয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সুপারিশ করা হলে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার উপধারা ‘ক’ তে বলা আছে, কোন সদস্য আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও নিয়মাবলি বা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে অংশ গ্রহণ করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে পারবে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |