শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আ’লীগের ১৭ বিদ্রোহীকে বহিষ্কার

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:38 pm

বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আ’লীগের ১৭ বিদ্রোহীকে বহিষ্কার

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। পুরোদমে প্রচার-প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা।

এদিকে নির্বাচনকে সামনে রেখে দলের ১৭জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ। শুক্রবার তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বুধন্তি ইউনিয়নে দেলোয়ার হোসেন খান ও মো. মোবারক হোসেন, চান্দুরা ইউনিয়নে কাজী ফয়েজ, ইছাপুরা ইউনিয়নে জিয়াউল হক বকুল ও আকতার হোসেন, চম্পকনগর ইউনিয়নে ইউসুফ আলী ভূইয়া ও আনোয়ার হোসেন চৌধুরী, পত্তন ইউনিয়নে তাজুল ইসলাম ও সামসুল আলম ভূইয়া, চর ইসলামপুর ইউনিয়নে মোহাম্মদ ছানাউল্লাহ, বিষ্ণপুর ইউনিয়নে জামাল উদ্দিন ভূইয়া ও জসিম উদ্দিন চৌধুরী, হরষপুর ইউনিয়নে রাজিব চন্দ্র বনিক ও মোঃ শাহজাহান, পাহাড়পুর ইউনিয়নে অলি আহমেদ ও জসিম উদ্দিন মলাই এবং সিঙ্গারবিল ইউনিয়নে আল-আমিন ভূইয়া।

বহিষ্কৃতরা সবাই বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী। তারা সবাই আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে শুক্রবার ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে একাধিকবার দলের পক্ষ থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা সত্বেও তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |