স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:41 pm
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাকের চাপায় মো. সোহাগ মিয়া (১৯) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকার মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জ নিজ বাড়ি থেকে সোহাগ নিজের ট্রাক নেওয়ার জন্য সরাইল আসছিলেন। পথিমধ্যে বিশ্বরোড এলাকায় এসে সে ঢাকা-সিলেট মহাসড়কের পারাপার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক সোহাগকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১:৪১ পিএম | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya