শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে ছাত্রলীগের থানায় অভিযোগ

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 1:30 am

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে ছাত্রলীগের থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করার অভিযোগে জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ন-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা বাদি হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপির একটি সভায় বিএনপির যুগ্ন-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আল্লালের বক্তব্য ফেসবুকে প্রচার হচ্ছে। সেই বক্তব্য মোয়াজ্জেম হোসেন আলাল মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন ‘এখন আর তজবী পট্রি নাই,এখন গিয়ে কপালে তিলক চন্দন দেয় আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে ফস্টি নস্টি করেন’। এই বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অপমান অপদস্ত করা হয়। এই বক্তব্যে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ছাত্রলীগের অভিযোগটি আমরা যাচাই-বাছাই করছি। এই বিষয়ে পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:৩০ এএম | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |