স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:44 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে গাছের ঢাল ভেঙে মাথায় পড়ে রহিমা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার ভোলাচংয়ে সড়ক ও জনপথ বিভাগের গাছের গাছ ভেঙে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় সখিনা (৪০) ও শরীফ (৩৫) নামের দুইজন আহত হয়েছেন। নিহত রহিমা বেগম ওই এলাকার মৃত কাদির মিয়া স্ত্রী।
নবীনগর পৌরসভা মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস জানান, রহিমা বেগম তার মেয়েকে বাসে উঠিয়ে দিতে সড়কে এসেছিল। এসময় সড়কে পাশে থাকা শুকনো মরা গাছের একটি অংশ তার উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই রহিমা মারা যায়। এই ঘটনায় সড়কের পাশ দিয়ে যাওয়া এক যুবক ও এক নারী আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার চাচ্ছেন ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ নিয়ে যেতে। সেই ক্ষেত্রে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।
Posted ৬:৪৪ পিএম | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya