শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুরূদ শরীফ পাঠ নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:17 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে জুমার নামাজ শুরুর আগে দুরূদ শরীফ পাঠ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের ভাদুঘর এলাকার খাদেমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দেলোয়ার হোসেন লিটন (৩৫) ও সালাউদ্দিন রকি (২৯) নামে দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে খাদেমপাড়া জামে মসজিদে জুমার নামাজ শুরুর আগে ইমাম দুরূদ শরীফ পাঠ করতে চাইলে মুসল্লি সোহেল বাধা দেন। এ সময় আরেক মুসল্লি দেলোয়ার হোসেন লিটন বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এক পর্যায়ে অন্য মুসল্লিরা তাদের সঙ্গে যোগ দেলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন।

আহত দেলোয়ার হোসেন লিটন সাংবাদিকদের জানান, নামাজ শুরুর আগে ইমাম দুরূদ শরীফ পাঠ করতে চাইলে সোহেল বাধা দেন। তখন ইমাম বলেন, দুরূদ শরীফ পাঠ করলে সওয়াব হবে। না পড়লেও কিছু হবে না। কিন্তু সোহেল ইমামের ব্যাখ্যা আমলে নেয়নি। এরপর লোকজন নিয়ে তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |