স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:49 pm
৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যাপক কাজ করছে।ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রতি মাসে ৩ কোটি টাকারও বেশী প্রতিবন্ধী ভাতা প্রদান করছে’।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হেসেন রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরহাদ হোসেন,প্রতিবন্ধী সেবা কেন্দ্রের তত্বাবধায়ক গায়ত্রী দেবনাথ ও হেদায়েতুল আজিজ মুন্না।
আলোচনা শেষে পাঁচ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ২২ জনকে ১০ হাজার করে টাকা ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮০ জন প্রতিবন্ধীর হাতে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।
Posted ৭:৪৯ পিএম | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya