শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ,যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:13 pm

নাসিরনগরে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ,যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় হাকিম মিয়া (৩২) নামের বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার ভলাকুট থেকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত হাকিম মিয়া বলাকুট ইউনিয়নের বাইংলা পাড়া জানু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নির্যাতনের শিকার শিশুর পিতা জানান, হাকিম মিয়া এলাকার কৃষি কাজ করেন। গত মঙ্গলবার ৩০ নভেম্বর বিকেলে একই এলাকার ৭ বছরের এক ছেলে শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে লঙ্গন নদীর পাটে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করে হাকিম। একপর্যায়ে শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে হাকিম পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পর দিন ১ ডিসেম্বর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি দেন। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করলে বুধবার রাতে হাকিমকে গ্রেফতার করে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, শিশুটির মায়ের মামলার প্রেক্ষিতে হামিদকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে ভর্তি আছে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |