শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, এডঃ আখতার হোসেন সাঈদ, মো. আবু হুরাইরা, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, বাচিক শিল্পী মনির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বহু ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে সকল কর্মসূচী স্ব স্ব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে পালন করতে হবে। এর মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, মহান মুক্তিযুদ্ধে অন্যতম রণাঙ্গন এই ব্রাহ্মণবাড়িয়া জেলা। মুক্তিযুদ্ধকালীন সময়ে বড় বড় সম্মুখ যুদ্ধ হয়েছে এ জেলার বিভিন্ন স্থানে। এ জেলার বহু কৃতি সন্তানরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেছে। এ জেলায় মহান মুক্তিযুদ্ধের বহু স্মৃতি বিজড়িত স্থান রয়েছে। জেলা প্রশাসন তাদের স্মৃতির প্রতি সম্মান রেখে বিভিন্ন বধ্যভূমি, স্মৃতিস্তম্ভসহ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে যত্নের সাথে লালনে ও রক্ষায় কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক আরো বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের সবকিছুকে বিসর্জন দিয়েছেন। ১৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল বলেই এ দেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তি মিলেছে। তিনি আরো বলেন, পরাজিত শক্তি সেদিন নিজেদর পরাজয়ের কথা ভেবে এ দেশকে অকার্যকর করতে ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল। তবে তাদের সেই মনসা পুরণ হয়নি, বরং বাঙ্গালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ও তাঁর আদর্শকে ধারণ করে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জেলা প্রশাসক আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়ে সকলকে দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে দিবসগুলো পালনের আহ্বান জানান।

সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |