শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে নৌকার সাথে স্পিডবোটের সংঘর্ষে যুবক নিহত

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 12:17 am

নবীনগরে নৌকার সাথে স্পিডবোটের সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে যাত্রীবাহী স্পিডবোটের সাথে নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (২২) নামের যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনতলা নৌকা ঘাটে এই দূর্ঘটনা ঘটে। নিহত আতিক উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, নবীনগর থেকে উত্তর দিকে একটি যাত্রীবাহী স্পিডবোট যাচ্ছিল। মনতলা ঘাটের কাছাকাছি আসার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরগামী একটি নৌকা আসার সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ওই নৌকার সাথে স্পিডবোটের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আতিকুর রহমান নামের এক যুবক নিহত হয়। আতিক স্পিডবোটের যাত্রী ছিল।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

The Daily Sarod |